বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ডন ৩ সিনেমাতে কিয়ারা, কত কোটি পারিশ্রমিক পাচ্ছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক:
২০০৬-এ ডন, ২০১১ তে আসে ডন ২। এবার আসছে ডন ৩। ৩-এ শাহরুখকে চেয়েছিলেন পরিচালক ফারহান। তবে শাহরুখকে না পাওয়ায় পরে এতে নেওয়া হয় রণবীরকে।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমাতে রোমার চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। আর এবার রোমার চরিত্রে চূড়ান্ত করা হয়েছে কিয়ারা আদভানিকে। সেটাও নাকি রণবীরের সুপারিশেই। এই চরিত্রের জন্য নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন কিয়ারা।

বলিউডে বড় বাজেটের সিনেমা তৈরি হয়েছে এর আগেও। কিন্তু পুরোনো ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য যে বাজেট ধরা হয়েছে, তা নাকি সত্যিই অনেকটাই বেশি। সাধারণত শুটিং শুরুর আগে সিনেমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হবে, তা নিশ্চিত ভাবে বলা যায় না। তবে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি রুপির একটা বাজেট তৈরি করা হয়েছে।

এই সিনেমার জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি রুপি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। খুব শিগগিরই ‘ওয়ার ২’ সিনেমাতে কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION