বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

উখিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রোহিঙ্গার, আহত ৫

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

উখিয়া থানার কুতুপালং বাজারের এমএসএফ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় অটো রিকশায় থাকা যাত্রী মৌলভী ইদ্রিস নামক এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। একইদিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় মৌলভী ইদ্রিস।

উখিয়া থানার শাহপরীর হাইওয়ে এর উপ পরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং গাড়ি দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেন।

নাজমুল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টমটমে চড়ে কুতুপালং বাজার থেকে বালুখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌলভী ইদ্রিসকে মৃত বলে জানান উদ্ধারকারীদের।

পেছন দিক থেকে ধাক্কা দেয়া ট্রাকটির নম্বর-ঢাকা মেট্রো-ট-১৬৪৭৯৮ বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত রোহিঙ্গা মৌলভী ইদ্রিস ক্যাম্প-১৪ এর ব্লক-এ-৫ এ বসবাস করতেন। এছাড়াও আহতরা হলেন, পালংখালী ঘোনারপাড়া আব্দুস সালামের ছেলে ড্রাইভার খায়রুল বাশার (৪০) আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), কলিম উল্যাহ (২০), রহিমা খাতুন (৫০), নুর হাসিম (১২)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION