বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই হোটেলকে ৫ লক্ষ টাকা জরিমানা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন রূপসী বাংলা রেস্টুরেন্ট ও দি সী প্রিন্সেস হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় রূপসী বাংলা রেস্টুরেন্টকে ২ লাখ টাকা ও দি সী প্রিন্সেস হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত বলেন, ‘অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পঁচা—বাসি খাবার লেবেলবিহীন অবস্থায় মজুদ করতে দেখা যায়। তেলাপোকায় ভরপুর রান্নাঘর দেখা যায়। দুটি হোটেলে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন দেখতে পাই ফলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম, পরিদর্শক জহুর লাল পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION