বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

রামুতে তেলবাহী লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

এন এ সাগর:

রামুতে তেলবাহী লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছে।সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল বারী ইবনে জলিল।

নিহত আতিকুর রহমান (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী এলাকার মো. আতিয়ার এর ছেলে।

তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আজিজুল বারী বলেন, রোববার কুমিল্লা থেকে আতিকুর রহমানসহ ছয়জন ৪ টি মোটর সাইকেল যোগে কক্সবাজার ঘুরতে আসেন। সোমবার বিকালে তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন। পথিমধ্যে তারা রামু উপজেলার চাকমারকূল এলাকায় পৌঁছলে চট্টগ্রাম দিক থেকে আসা তেলবাহী একটি লরির সাথে আতিকুর রহমানের মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি আহত হন।

“ ঘটনার পরপরই তেলবাহী লরির চালক ও সহকারি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। “

পরে নিহতের সঙ্গী ও স্থানীয়রা আতিকুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

আজিজুল বারী জানান, ঘটনার ব্যাপারে নিহতের স্বজন এবং প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION