বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

জাতিসংঘের প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলের দেওয়া বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসকে দায়ী করেছে ইসরায়েল। প্রস্তাব পাসের বিষয়টি গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেছে তারা। বুধবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর অস্বাভাবিক দাবির কাছে আত্মসমর্পণ করবে না ইসরায়েল।

এর আগে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে হামাস। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের একেবারে নিজেদের ঘরে ফেরার দাবি জানায় হামাস।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যসহ পরিষদের ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে যুদ্ধবন্দিদের নিঃশর্তে মুক্তি ও জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানানো হয়েছে।

তারপরও গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলা ও স্থলভাগে লড়াই অব্যাহত রয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION