বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া থেকে গলাকাটা গৃহবধূর মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় রিনা আক্তার নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে নিজ বাড়িতে হত্যা করে।

এ সময় বাড়ির লকারে থাকা স্বর্ণ লুটের অভিযোগ তোলেন নিহতের স্বামী। নিহত নারী কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার নাছির উদ্দীনের স্ত্রী। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর টিপু বলেন, নিহত নারীর স্বামী তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলেন। তারাবির নামাজ পড়ে বাসায় ফিরে দেখেন তার স্ত্রীর গলাকাটা মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লকারে থাকা স্বর্ণ নেই। তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বর্ণ লুট করতে এসে বাঁধা দিলে তাকে জবাই করে হত্যা করে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এক নারীকে গলাকেটে হত্যার খবরে শুনে আমি ঘটনাস্থলে যাই। আমি এখনো আছি। তবে এই মুহূর্তে কিছু বলতে পারছি না ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION