বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ পাহাড়ে গরু চরাতে গিয়ে অলি আহমদ (৩২) ও নূর মোহাম্মদ (১৭) নামের দুই রাখাল নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে পাহাড় থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন।

অলি আহমদ উপজেলার হোয়াইক্যং রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে ও নূর মোহাম্মদ কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে দুই রাখাল পাহাড়ে গরু চরাতে যান। বিকেল পর্যন্ত ফেরত না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে যান। পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও দুজনের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি বলেন, অপহরণের বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION