রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দুই প্রীতি ম্যাচ শেষে যে বার্তা দিল ‘নতুন’ ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচের গুরুত্ব খুব একটা থাকে না। তবে এবারের ফিফা উইন্ডোতে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলেছে। আর এই দুই প্রীতি ম্যাচে উজ্জীবিত পারফরম্যান্সের মাধ্যমে ফিরে আসার গল্পই যেন লিখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। কাতার বিশ্বকাপের পরও চেনা ছন্দে ছিল না সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে হেরেছে তিন ম্যাচ। জাতীয় দলের কোচ নিয়ে সংকটে পরেছিল দেশটি।

ফার্নান্দো দিনিজ কাজটা ঠিকঠাক করতে পারছিলেন না। কার্লো আনচেলত্তিও শেষ পর্যন্ত এলেন না। ২০২৩ সালে আফ্রিকার দুই দেশের সঙ্গে প্রীতি ম্যাচে হারে ব্রাজিল। তবে ২০২৪ এ এসে সেসব এখন অতীত।

এবারের ফিফা উইন্ডোর আগে শেষ তিন ম্যাচে হেরেছিল ব্রাজিল। তবে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ছন্দটা ফিরে পেয়েছে সেলেসাওরা।

দরিভালের দারুণ শুরু : এই ফিফা উইন্ডো দিয়েই কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে উপস্থিত হন দরিভাল জুনিয়র। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই পাশ তিনি।

উজ্জীবিত পারফরম্যান্স : ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়। এরপর স্পেনের সঙ্গে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র। ইউরোপ থেকে অপরাজিত থেকে ফিরল দরিভালের দল।

বিশ্ব দেখল এনদ্রিক ঝলক : ১৭ বছর বয়সী এনদ্রিক বর্তমানে খেলেন ব্রজিলের ক্লাব পাইলমেইরাসে। বিশ্বের বেশিরভাগ ফুটবল প্রেমীরা সারা বছর সাধারণত ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়েই ব্যস্ত থাকেন। ব্রাজিলিয়ান ক্লাবের খেলা দেখার ঝোকটা ইউরোপ, এশিয়ায় নেই বললেই চলে।

এনদ্রিককে রিয়াল মাদ্রিদ নিজেদের করে রেখেছে। তবে ১৮ বছর হওয়ার আগে রিয়ালে যোগ দেবেন না তিনি। যেহেতু রিয়াল দলে টেনে রেখেছে এনদ্রিকের প্রতিভা আছে এটুকু অনেকেই আচ করতে পেরেছিলেন। এবারের দুই প্রীতি ম্যাচে ওয়েম্বলি ও বার্নাব্যুতে সেই ঝলকও দেখলেন ফুটবল প্রেমীরা। ইংল্যান্ড ও স্পেন দুই দলের বিপক্ষেই করেছেন গোল।

পাকেতার ফেরা : জুয়ার দায়ে অভিযুক্ত হন ওয়েস্টহাম মিডফিল্ডার লুকাস পাকেতাকে। ফলে দিনিজ তাকে দলে রাখতেন না। গেল সেপ্টেম্বরের পর আবার জাতীয় দলে ডাক পান পাকেতা। এবার দলে ফিরেই মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। স্পেনের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন। এ ম্যাচে ছিলেন দলের অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল চোখে পরার মতো।

নতুনদের সাফল্য : কাসেমিরো, মার্কিনহোস, এডেরসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস চোটের কারণে ছিটকে যান। তবে স্কোয়াডে থাকা বাকিদের নিয়ে দরিভালের ব্রাজিল পেয়েছে সাফল্য। এই দুই ম্যাচে ব্রাজিল দলে অভিষেক হয়েছে বেশি কিছু খেলোয়াড়ের।

গোলপোস্টে অভিষিক্ত বেন্তো ভালোই সামলেছেন দায়িত্ব। স্পেনের বিপক্ষে ৩ গোল হজম করলেও দারুণ কিছু সেভও করেছেন। সেন্টার ব্যাক ফ্যাব্রিসিও ব্রুনো কোপা আমেরিকার দলে থাকার মতো পারফরম্যান্স করেছেন। এছাড়া ডিফেন্সে নতুন লাইনআপে ওয়েন্ডেল, লুকাস বেরালদোরাও নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। নিয়মিত ইউরোপের লিগে খেলা ফুটবলারদের সঙ্গে লড়েছেন পাল্লা দিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION