রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

স্যানিটাইজারের আগুনে দগ্ধ ডা. রাজিবের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর হাতিরপুলের ভাড়া বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতির মধ্যে ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি মারা যান। তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ অবস্থায় সেখানে চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত ১টার দিকে ওই দম্পতি দগ্ধ হন। রাজিবের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা ছিল সংকটাপন্ন। তার স্ত্রীর শরীরেরও ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ওই সময় দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানিয়েছিলেন, রাজিব ও অনুসূয়া হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে তিন সপ্তাহ ধরে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি, মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। এসময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে জ্বলন্ত সিগারেট বা মশার কয়েলের সংস্পর্শে এলে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION