বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের দুই সদস্য আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে নবী সুলতান ওরফে নবীন ও মো. ছলিম নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

আটক নবী সুলতান ওরফে নবীন হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে এবং মো. ছলিম বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে।

ওসি ওসমান গণি জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের মধ্যে নবী সুলতানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৭-৮টি দা, কিরিচ উদ্ধার করা হয়। আটক সেলিম স্বীকার করেছে, তারা ১৫ জনের একটি অপহরণকারী টিম সম্প্রতি ১০ জন অপহরণের ঘটনায় জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION