বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কপিল শর্মার বিলাসবহুল খামারবাড়ির মূল্য কত?

বিনোদন ডেস্ক:
ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে খ্যাতি অর্জন করেন তিনি। তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়ও।

খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক অর্থের মালিকও কপিল শর্মা। জানা যায়, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি রুপি। মুম্বাইয়ে তার যেমন বিলাসবহুল বাড়ি রয়েছে, তেমনি নিজের হোমটাউনেও বিলাসবহুল খামারবাড়ি (ফার্মহাউজ) তৈরি করেছেন কপিল। কিন্তু এই বাড়ির মূল্য কত?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, কপিল শর্মার জন্ম পাঞ্জাবের অমৃতসরে। নিজের জন্মস্থান পাঞ্জাবের চণ্ডিগড়ের উপকণ্ঠে অবস্থিত কপিলের এই খামারবাড়ি (ফার্মহাউজ)। শহরের কোলাহল মুক্ত বাড়িটি সবুজে ঘেরা। ছুটি কাটানোর জন্য দারুণ একটি বাড়ি তৈরি করেছেন কপিল। বাড়িটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বাড়িটির মূল্য ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৯৯ লাখ টাকার বেশি)।

সম্প্রতি নতুন একটি শো নিয়ে হাজির হয়েছেন কপিল শর্মা। নতুন শো-য়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এটি দেখা যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। গত ৩০ মার্চ থেকে প্রতি শনিবার রাত ৮টায় নতুন পর্ব মুক্তি পেয়ে থাকে। বিবাদ মিটিয়ে নতুন শো-য়ে একসঙ্গে ফিরেছেন সুনীল-কপিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION