মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে থেকে মাদকগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাগরপথে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদে বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলার ভেতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION