বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

টাবু-কারিনা-কৃতির ক্রু: ৯ দিনে আয় ১২৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক:
রাজেশ কৃষ্ণান পরিচালিত বলিউড সিনেমা ‘ক্রু’। সিনেমাটিতে অভিনয় করেছেন তিন তারকা অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন। গত ২৯ মার্চ বিশ্বব্যাপী ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে স্বল্প বাজেটের এ সিনেমা।

‘ক্রু’ সিনেমায় টাবু, কারিনা আর কৃতি বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিন নায়িকার অভিনয় দর্শকদের মন জয় করেছে। দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তারা। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় ‘ক্রু’ সিনেমার অবস্থান তৃতীয়। এ তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘ফাইটার’ (২৪.৬ কোটি রুপি), ‘শয়তান’ (১৪ কোটি রুপি), ‘ক্রু’ (৯ কোটি রুপি)। তবে গত কয়েক দিন ধরে সিনেমাটির আয় ওঠানাম করছে।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘ক্রু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ১০.৪ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৪.২ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৩.৮ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৩.৪ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ২.৯৫ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ৩.৬ কোটি রুপি, নবম দিনে আয় করে ৫.২ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ৫২.৫৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৯৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।

বিশ্বের অধিকাংশ ফিল্ম ইন্ডাস্ট্রি পুরুষকেন্দ্রিক। বলিউডও তার ব্যতিক্রম নয়। এর আগে বলিউডের বেশ কিছু নারীকেন্দ্রিক সিনেমা আলোচনায় উঠে এসেছে। এবার টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’ সিনেমা নতুন করে সাড়া ফেলেছে।

সিনেমার গল্পে কেবিন ক্রু হিসেবে এয়ারলাইন্সে চাকরি করেন টাবু, কারিনা, কৃতি। এক পর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তারা। এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা, রাজেশ শর্মা প্রমুখ।

৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর, রেহা কাপুর, অনিল কাপুর, দিগ্বিজয় পুরোহিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION