বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মা হওয়ার খবর গোপন রাখেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
গেল মার্চর মাসের ৪ তারিখে পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আরতি ছাবরিয়া। সন্তান জন্মলাভের পরেও বিষয়টি গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন ঠিক একমাস পরে।

অভিনেত্রীর মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠে― কেন এত দেরিতে মা হওয়ার খবর জানালেন আরতি?

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সে মা হলেও অন্তঃসত্ত্বা ও মা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী আরতি। সন্তানের নাম ইউভান। তবে এই সুখবর এতদিন গোপন রাখার পেছনে রয়েছে মর্মান্তিক ঘটনা।

এ বলি তারকা জানিয়েছেন, এবারই প্রথম নয়। এর আগেও অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। তখন গর্ভেই মৃত্যু হয় সেই সন্তানের। এ কারণে তখন মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিলেন আরতি। এছাড়া গর্ভপাত হওয়ার পর ব্যক্তিজীবনে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এ জন্য দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাউকে জানাতে চাননি

এ ব্যাপারে আরতি বলেন, আমি এটা নিয়ে দ্বিধা বোধ করি না কখনো। এটাই তো স্বাভাবিক। আমিও একজন মানুষ। মানুষের ধারণা তিনি একজন অভিনেত্রী, তার জন্য এটা সহজ। টাকা দিয়েই সব হয়ে যাবে। কিন্তু বাস্তবিক অর্থে এই যন্ত্রণা ভোলার নয়। এর চিকিৎসা শরীরকে শেষ করতে পারে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের ওষুধের খারাপ প্রতিক্রিয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি। আর ৪১ বছর বয়সে সন্তান জন্ম দেয়া সহজ নয়, যতটা ২০ বা ৩০ বছর বয়সে সম্ভব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION