রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

মেসির জোড়া গোলে মায়ামির জয়

খেলাধুলা ডেস্ক:

ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ইন্টার মায়ামি। তবে তা সত্ত্বেও লিওনেল মেসির ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

মেজর লিগ সকারে নাশভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়েছে তাতা মার্তিনোর দল। তিনটি গোলেই অবদান রাখেন মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
চেস স্টেডিয়ামে মায়ামির সমতাসূচক গোলটি আসে ১১তম মিনিটে। বক্সের ভেতর বাঁ প্রান্ত থেকে মেসির শট ঠেকিয়ে দেন নাশভিলে গোলরক্ষক। কিন্তু বল চলে যায় লুইস সুয়ারেসের কাছে। তার পাস থেকে এবার গোল করতে কোনো ভুল করেননি মেসি।

ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার থেকে দারুণ এক হেডে মায়ামিকে এগিয়ে দেন সের্গিও বুসকেতস। বিরতির পর নাশভিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি। উল্টো লিওনার্দো আফোনসোকে বক্সের ভেতর ফাউল করে বিপদ ডেকে আনেন তাদের ডিফেন্ডার জশ বাউয়ার। স্পট কিক থেকে খুব সহজেই দলের তৃতীয় গোলটি এনে দেন মেসি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

মায়ামির পরের ম্যাচ আগামী রোববার নিউ ইংল্যান্ডের বিপক্ষে। ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION