মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় মাঠে নৌবাহিনী

ভয়েস প্রতিবেদক:
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে মাঠে নেমেছে নৌবাহিনী।এরই মধ্যে এ বাহিনী পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়।

শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

ঐ দিন দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হাজার ৭১৭ ইউনিট ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।

জাহাজের নৌ-সদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তরপূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরিচ্ছন্নতা অভিযানে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ করেন।

সেন্টমার্টিন দ্বীপে আগত ভ্রমণপ্রেমী পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরেন এ বাহিনীর সদস্যরা।

এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা করছেন তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION