মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সেই নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আমির

বিনোদন ডেস্ক:
এঁকেবেঁকে বয়ে গেছে রেললাইন। সেই রেললাইনে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আমির খান। তার শরীরে একটি সুতাও নেই। পুরোনো মডেলের একটি রেডিও দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছেন। ‘পিকে’ সিনেমার পোস্টারে এমন লুকে দেখা যায় আমির খানকে।

রাজকুমার হিরানি নির্মিত ‘পিকে’ সিনেমা ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সুপারডুপার হিট হয়। সিনেমা মুক্তির আগে প্রকাশিত হয় আমিরের পোস্টারটি। তারপর দারুণ আলোচনায় উঠে আসেন আমির। সমালোচনাও কম সইতে হয়নি তাকে। কিন্তু এই নগ্ন দৃশ্যটির শুটিং কীভাবে করেছিলেন আমির? কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেছেন আমির খান।

শুটিংয়ের স্মৃতিচারণ করে আমির খান বলেন, “শুটিংয়ের দিন শর্টস পরে রেডিও নিয়ে বের হই। রাজু (রাজকুমার হিরানি) বলেছিলেন, ‘সেটে কোনো মুঠোফোন রাখা যাবে না।’ সবার ফোনই নিয়ে নেওয়া হয়েছিল। দৃশ্যটিতে আমি দৌড়াতে শুরু করি। যতক্ষণ হাঁটছিলাম, ততক্ষণ ঠিকই ছিল। কিন্তু যখনই দৌড়াতে শুরু করি…(হাসি)।”

শটটি দিতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমির খান। তা জানিয়ে তিনি বলেন, “যখন আমি দৌড়াতে শুরু করি, তখন আমার শর্টস খুলে যায়। কারণ এটি টেপ দিয়ে আটকানো ছিল। শট দিতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। আমি অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কয়েকবার চেষ্টা করার পর আমি রাজুকে বলি, ‘এটা (শর্টস) খুলে দাও।’ আমি নিখুঁত শট দিতে চেয়েছিলাম। এজন্য সবাইকে ক্যামেরার পেছনে যেতে বলে এবং দৌড়াতে শুরু করি।”

‘নগ্ন হয়ে সেটে হাঁটতে আমি অভ্যস্ত নই। তাই এটি খুব বিদঘুটে লাগছিল। কাজটি করতে গিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। কারণ সবাই এটি দেখবে। আমি খুব বিব্রত ছিলাম।’ বলেন আমির খান।

‘পিকে’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। ২০১৪ সালে ‘পিকে’ মুক্তির পর বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিলেন আমির ও হিরানি জুটি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION