মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মধ্যরাতে কাকে অপরাধী বলে পোস্ট দিয়ে ডিলিট করে দিলেন তিশা!

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে নানান জল্পনাতেও থাকেন আলোচনায়।এইতো মাসখানেক আগে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে একটি বিষয়টি ফাঁসের জেরে খবরের শিরোনামে আসেন তিশা।
সেসময় এই দুই তারকার সম্পর্কের গুঞ্জন বেশ চাউর হলেও পুরো বিষয়টিই অস্বীকার করে যান তিশা।

সে গুঞ্জনের জন্য ফারহান অনেকটা দায়ী থাকলেও এবার তিশা নিজেই ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে আলোচনা এসেছেন।

বুধবার (১ এপ্রিল) মধ্যরাতের ওই স্ট্যাটাসে নাম উল্লেখ না করেই শোবিজ ইন্ডাস্ট্রির কাউকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করান তিশা। তবে সেই অভিযুক্ত যে একজন জনপ্রিয় অভিনেতা সেই ইঙ্গিতটা দিয়ে রাখেন তিনি।

অবশ্য তার ওই বিতর্কিত পোস্টটি মাত্র কয়েক মিনিট। অভিনেত্রীর পোস্টটি ভাইরাল হওয়ার আগেই ফেসবুক থেকে সেটা সরিয়ে নেন তিনি।

কি লেখা ছিল তিশার ওই পোস্টে?

ইংরেজি হরফে বাংলা শব্দে লেখা তিশার ওই স্ট্যাটাসটি ছিল, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। আমার সেই সাহস এবং প্রমাণ আছে। মনে রেখো, তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন। ’

তিশার কাঠগড়ায় কে সেই অপরাধী অভিনেতা? অনেকের ধারণা, তিনি আর কেউ নন অভিনেতা মুশফিক আর ফারহানই। কারণ এর আগেও এই অভিনেতাকে উদ্দেশ্য করে ফেসবুকে কড়া ভাষায় স্ট্যাটাস দিতে দেখা গেছে তিশাকে।

কয়েক মাস আগে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, আত্মহননের চেষ্টা করেছিলেন অভিনেত্রী। সেদিন তিশাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ফারহান।

এদিকে কেন এমন স্ট্যাটাস আর সেটি ডিলিট করে দিলেন কেন? সে প্রশ্নের জবাব মেলেনি। বর্তমানে অভিনেত্রী তিশা দুবাইয়ে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION