মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী?

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার আরেক পরিচয় অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার কন্যা। তৃণমূলের রাজনীতি করেন শত্রুঘ্ন। গতবারের মতো এবারো লোকসভা নির্বাচনে আসানসোল থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন এই তারকা অভিনেতা। এখন নির্বাচনি প্রচার নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বাবার মতো রাজনীতিতে যোগ দেবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এ খবর কতটা সঠিক? জোর চর্চার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমার মনে হয় না আমি কখনো এটা (রাজনীতি) করব। কারণ, আমি আমার বাবাকে দেখেছি। আমি মনে করি না, রাজনীতি করার মতো প্রতিভা আমার আছে। আমার বাবা মানুষের খুব প্রিয়। আমি খুব ব্যক্তিগত জীবন কাটাতে পছন্দ করি। কিন্তু রাজনীতিবিদদের জনগণের মানুষ হতে হয়। আপনাকে সবসময় তাদের জন্য থাকতে হবে, তাদের জন্য ভাবতে হবে। এসব আমি আমার বাবাকে করতে দেখেছি। তাই আমি মনে করি, এসব গুণাবলী আমার মধ্যে নেই।’

রাজনীতি নয়, অভিনয়ে মন দিতে চান সোনাক্ষী। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘রাজনীতিবিদ হতে হলে আপনাকে কারো কাছে আবেদন করতে হবে। মানুষের সমস্যা বুঝতে হবে আর তা নিজের সমস্যা হিসেবে নিতে হবে। আমি আমার বাবাকে এসব কাজ করতে দেখেছি। আমি যখন এই সম্পর্কে চিন্তা করি, তখন আমার মনে হয় এই সমস্ত গুণাবলী আমার মধ্যে নেই। তাই আমি যা করছি, তার উপরই ফোকাস করতে চাই।’

সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’।সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION