সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ থানাধীন উনচিপ্রাং রইক্ষ্যং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আবু বক্করকে ১টি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড রইক্ষ্যং দক্ষিণপাড়ার মৃত আব্দুল জলিল আবু বক্কর (৪০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৬ মে) রাতে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় খাটের তোষকের নিচে অস্ত্র-গুলি মজুদ করে রেখেছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির বসত ঘর তল্লাশি করে দেশীয় ১টি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আটককৃত আবু বক্কর উক্ত এলাকার একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION