সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গাজায় ইসরায়েলি বোমা হামলা, একই পরিবারের ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজার পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার ঘটনায় একই পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বোমা হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন। স্বামী, স্ত্রী এবং তাদের পাঁচ সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রাফায় ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় গাজার সালাহ আল দিন গেটে একটি মোটরসাইকেলে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি। ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে যে, বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION