রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার কোটবাজার এলাকা থেকে আবদুল্লাহ আল মাসুদ নামের একজন এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ মে) রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন আবদুল্লাহ আল মাসুদ।

মৃত আবদুল্লাহ আল মাসুদ বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ শফির ছেলে। তিনি এনআরসি নামে একটি এনজিওতে চাকরি করতেন বলে জানা গেছে।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, ৫ মাস আগে মাসুদ ওই বাসাটি ভাড়া নেন। প্রতিদিন মটর থেকে পানি নিতেন তিনি।

বুধবার পানির জন্য না এলে বাসার মালিকসহ স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে দেখতে পান ওপরে একটি রশি ঝুলছে, নিচে একটি চেয়ারে তার মরদেহ পড়ে আছে। তখন তারা পুলিশকে খবর দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, তিনি যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION