রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

নেইমারকে খেলতে দেখা যাবে কবে!

খেলাধুলা ডেস্ক:
ইনজুরিতে পড়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর নভেম্বরে করান অস্ত্রোপচার। ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। পরে এর সত্যতা পাওয়া যায় দরিভালের ঘোষিত স্কোয়াডেও।

পুরো মৌসুমে নেইমার আল হিলালের হয়ে ম্যাচ খেলতে পেরেছেন মাত্র ৫টি। সুস্থ নেইমারকে কবে দেখা যেতে পারে মাঠে? সে বিষয়ে কথা বলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি, নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে, তা হচ্ছে ১০ থেকে ১১ মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি, তাহলে প্রাক্‌–মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে।’

গত ফেব্রুয়ারি থেকে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার। তাকে ছাড়াই সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION