রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

৩১ বছর পর জার্মান চ্যাম্পিয়ন ১০ জনের লেভারকুসেন

খেলাধুলা ডেস্ক:
ফাইনাল শুরু হতে না হতেই দেখেন প্রথম হলুদ কার্ড। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি। দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড বায়ার লেভারকুসেনকে বিপদে ফেলে দিয়ে মাঠ ছাড়েন আইভরিয়ান ডিফেন্ডার ওদিলন কোসসুনু। দ্বিতীয়ার্ধের পুরোটাই ১০ জন নিয়ে খেলতে হয়েছে লেভারকুসেনকে। বিরতির পর তাই জাবি আলোনসোর দলকে আক্রমণের চেয়ে রক্ষণেই মনোযোগ দিতে হয়েছে বেশি।

তবে ম্যাচের ১৭ মিনিটে গ্রানিত জাকা গোল করে এগিয়ে রেখেছিলেন লেভারকুসেনকে। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের বুলেট গতির শটটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। কাইজারস্লাটার্নকে ওই ১–০ গোলে হারিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতে নিয়েছে লেভারকুসেন। এর আগে ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল দলটি।

জার্মান বুন্দেসলিগার পর জার্মান কাপ—এক মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জিতল আলোনসোর লেভারকুসেন। জার্মান ফুটবলে এমন কীর্তি আছে আরও চারটি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, ভেরডার ব্রেমেন ও এফসি কোলনের।

শীর্ষ স্তরের ফুটবলে এটি লেভারকুসেনের চতুর্থ শিরোপা, যার দুটিই এল এ মৌসুমে আলোনসোর হাত ধরে। সব মিলিয়ে ২০২৩–২৪ মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ৫২টিতেই অপরাজিত থাকল লেভারকুসেন। একমাত্র হারটি এর আগের ম্যাচেই, আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে। তবে জার্মানির প্রথম ক্লাব হিসাবে লিগ ও কাপ মিলিয়ে এক মৌসুমে ৪০টি ঘরোয়া ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ঠিক গড়ল আলোনসোর দল।

লেভারকুসেনের সঙ্গে আজ পেরে না উঠলেও কাইজারস্লাটার্নকে বাহবা দিতেই হবে। জার্মান ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের (বুন্দেসলিগা ২) দলটি নিজেদের লিগে খুব একটা ভালো করতে পারেনি। লিগ মৌসুম শেষ করেছে পয়েন্ট তালিকার ১৩তম অবস্থানে থেকে।

সেই দলই এবারের জার্মান কাপে চমক হয়ে এসেছে। এ প্রতিযোগিতায় এত দিন লেভারকুসেনের চেয়েও সফল ছিল কাইজারস্লাটার্ন। ১৯৯০ ও ১৯৯৬ সালে হয়েছিল চ্যাম্পিয়ন।

কাইজারস্লার্টান জিতলে আগামী মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপে আবার লেভারকুসেনের মুখোমুখি হতো। কিন্তু ১০ জনের লেভারকুসেনের সঙ্গেও পেরে না ওঠায় নিয়ম অনুযায়ী জার্মান সুপার কাপে বুন্দেসলিগার রানারআপ স্টুটগার্টের বিপক্ষে খেলবে লেভারকুসেন।

লেভারকুসেনের জয়ে লাভবান হয়েছে বুন্দেসলিগার আরও দুটি ক্লাবের। আলোনসোর দল লিগের পর কাপ শিরোপাও জিতে নেওয়ায় ইউরোপীয় প্রতিযোগিতায় জার্মানি থেকে একটি স্লট বেড়ে গেছে। ফলে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার সাতে থাকা হফেনহাইম আগামী মৌসুমে ইউরোপা লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে আর আটে থাকা হাইডেনহাইম জায়গা পেয়েছে কনফারেন্স লিগে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION