শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

শাহপরীর দ্বীপ ও  সেন্টমার্টিনে গাছপালা উপড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছপালা উপড়ে পড়েছে ও শতাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ মে) সকালের পর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে উপকূল সংলগ্ন এই স্থলভাগে। দুপুরের দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়ে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। দুপুরের দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। এতে গাছপালা উপড়ে পড়ে যায় ও ৫০-৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সমুদ্রের পানি স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বৃদ্ধির কারণে দ্বীপের ডেইল পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়ার কিছু অংশ সমুদ্রে তলিয়ে গেছে। এ ছাড়া ১০-২০টি ঘরের ক্ষতি হয়েছে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের গতি বেশি ছিল। সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে ক্ষয়ক্ষতি হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION