রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

‘বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বুমরা’

খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চার দিন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে বিশ্বকাপে স্পিনাররা সহায়তা পাবেন পিচ থেকে।

বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়ও দলগুলোকে দেখা গেছে স্পিনারদের উপর জোড় দিতে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ভাবছেন ভিন্নভাবে। তার মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন যিনি, তিনি একজন পেসার।

আইসিসি প্রকাশিত এক ভিডিওতে পন্টিং বলেন, ‘আমার মতে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হবে জাসপ্রিত বুমরা। দারুণ পারফরম্যান্স তার, দলে (বল হাতে) অবদান রাখছেন বেশ কয়েক বছর ধরে। দুর্দান্ত আইপিএল কাটিয়েছে।’

নতুন ও পুরাতন দুই বলেই বুমরা যে কার্যকর সেটিও তুলে ধরেছেন পন্টিং। ‘নতুন ও পুরাতন দুই বলেই দারুণ সে। নতুন বলে দারুণ সুইং। আইপিএলে তার ইকোনোমি রেট ভালো ছিল, উইকেটও নিয়েছে।’২০২৪ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। তার ইকোনোমি রেট ছিল ৬.৪৮।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION