শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

উপজেলা নির্বাচন: রামুতে সিরাজুল ইসলাম ভূট্টো চেয়ারম্যান নির্বাচিত

ভয়েস প্রতিবেদক:

রামু উপজেলা পরিষদের নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম ভূট্টো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন আনারস প্রতীকের প্রার্থী সোহেল সারওয়ার কাজল।

বুধবার ২৯ মে কক্সবাজারের রামু উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।

প্রসঙ্গত, রামু উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো রামু’র ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে রামু উপজেলা পরিষদের আজকের নির্বাচনে অংশ নেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION