মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সালমান ‘ভদ্রলোক’, শাহরুখ-অক্ষয় ‘ব্যবসায়ী’ মন্তব্য প্রিয়াঙ্কার মায়ের

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সীমানা পেরিয়ে তার খ্যাতি ছড়িয়েছে বিশ্ব দরবারে। হলিউড সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রিয়াঙ্কার ক্যারিয়ারে তার মা মধু চোপড়ার অবদান কম নয়। মেয়ের সুবাদে মা মধু চোপড়া নিয়মিত প্রচারের আলোয় থাকেন।

সম্প্রতি ফিল্মিজ্ঞানকে সাক্ষাৎকার দিয়েছেন পেশায় চিকিৎসক মধু চোপড়া। এ আলাপচারিতায় বলিউডের বড় বড় তারকাদের নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করতে বলা হয়। এ সময় মধু চোপড়া বলেন— ‘সালমান খান সত্যিকারের ভদ্রলোক। অভিতাভ বচ্চন ইন্ডাস্ট্রির সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। শাহরুখ খান ও অক্ষয় কুমার ব্যবসায়ী।’

তা ছাড়া রণবীর সিং প্রসঙ্গে মধু চোপড়া বলেন, ‘সে খুব মজার মানুষ।’ আলিয়া ভাটকে ‘প্রশান্তিদায়ক’ ব্যক্তিত্ব মনে করেন মধু চোপড়া। আলিয়ার বর রণবীর কাপুরকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। রণবীর কাপুরকে নিয়ে মধু চোপড়া বলেন, ‘ব্যক্তি হিসেবে রণবীর কাপুরকে খুব ভালো ছেলে হিসেবে জানি।’

প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা ‘হেডস অব স্টেট’। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা ও জ্যাক কায়েদ। এ ছাড়াও ‘দ্য ব্লাফে’ নামে আরেকটি সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION