মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আমার বিশ্বাস, এটি দর্শকের মন ভরিয়ে দেবে

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। ২০২১ সালে দেশে ফিরেন রিচি। এতদিন সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করলেও সেভাবে অভিনয়ে দেখা যায়নি তাকে। এবার একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন রিচি।

‘গিরিগিটি’ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন কলকাতার বিজয় জানার। রিচি সোলায়মান বলেন, “দেশে থাকার কথা জানতে পেরে আরটিভির প্রধান আশিক ভাই বললেন, ‘দেশে থাকছি অথচ অভিনয় কেন করছি না।’ তাকে বললাম, আমার অপেক্ষা করার কারণ। এরপর আশিক ভাই ‘গিরিগিটি’র গল্প শোনালেন। পছন্দ হলো। তারপর কলকাতা গিয়ে শুটিং করলাম।”

দু’জন নারীকে ঘিরে এগিয়েছে ওয়েব ফিল্মটি। গল্পে একজন সিরিয়াল কিলার, আরেকজন পুলিশ। ‘গিরগিটি’ ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তা শোভনার চরিত্রে অভিনয় করেছেন রিচি। একটি খুনের রহস্যের উদঘাটন করেন তিনি। রিচি বলেন— ‘আমাদের এখানে সাধারণত নারীপ্রধান গল্প কম হয়। আরটিভি সেটা করেছে। ভীষণ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমার বিশ্বাস, এটি দর্শকের মন ভরিয়ে দেবে।’

রিচি এখন থেকে নিয়মিত অভিনয় করবেন রিচি। এরই মধ্যে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সেগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি। নির্মাতাদের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন কোনটা করবেন, কোনটা করবেন না।

‘গিরগিটি’ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন চান্দ্রায়ী ঘোষ, নীলসহ অনেকে। খুব শিগগির আরটিভি প্লাসে মুক্তি পাবে এটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION