রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনহো

খেলাধুলা ডেস্ক:
সময়টা ভালো যাচ্ছে না লাতিন পরাশক্তি ব্রাজিলের। কোপা আমেরিকার প্রস্তুতিটাও ভালো হয়নি তাদের। শেষ ম্যাচে হোঁচট খেতে হয়েছে। যে কারণে বেশ ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি রোনালদিনহো। এবার সাফ বলে দিলেন, কোপা আমেরিকায় ব্রাজিলের একটি ম্যাচও দেখবেন না তিনি।।

যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। মেক্সিকোর সঙ্গে শেষ সময়ের গোলে জিতলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে তারা। দলের এমন পারফর্ম্যান্সে বেশ হতাশ রোনালদিনহো। এক সাক্ষাৎকারে রাগ-ক্ষোভ সবটা উগড়ে দিয়েছেন ব্রাজিলের বিশ্বজয়ী তারকা।

শুক্রবার সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আমি ব্রাজিলের কোন খেলাই দেখবো না। বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তাদের মধ্যে জেদ নেই, প্যাশন নেই, ভালো খেলার ইচ্ছাও নেই।’

কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে তারা। যেখানে ৫টি জয়ের বিপরীতে হেরেছেও ৫টিতে। ড্র করেছে ৩টি ম্যাচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION