সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সিনেমা থেকে বাদ বুবলী

বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরুটা শাকিব খানের হাত ধরে। একসঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কিন্তু শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে হাজির হয়ে এখন পর্যন্ত সেভাবে জ¦লে উঠতে পারেননি এই নায়িকা। এবারের ঈদে মুক্তি প্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। হল থেকে নেমেও যায়। সিনেমাটির প্রচারণায় অংশ না নেওয়া এবং দর্শকের অনীহার কারণে নির্মিতব্য ‘বিট্রে’ সিনেমা থেকে বুবলীকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল। সিনেমাটির ৪০ শতাংশ শুটিং অনেক আগেই শেষ হয়েছে। তারপরও ঝুঁকি নিয়ে পরিচালক ছবিটির নায়ক ও নায়িকা রোশান-বুবলীকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

‘বিট্রে’ থেকে বাদ পড়ার পর এবার আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন শবনম বুবলী। পরিচালক জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ ২’ থেকেও বাদ পড়লেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। বাকি অংশের শুটিং করার জন্য রোজার ঈদের পর থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এ বিষয়ে পরিচালক বলেন, ‘মায়া দ্য লাভ’ মুক্তির সময় থেকে প্রচারণায় পাচ্ছি না বুবলীকে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিন তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছেন। হঠাৎ আনফ্রেন্ড করার কারণ বুঝতে পারছি না। তবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। মাত্র সাত দিনের শুটিং বাকি। তাহলে পুরো সিনেমার কাজ শেষ। বাকি অংশের শুটিংয়ের জন্য অসংখ্যবার ফোন করি। কিন্তু তার সাড়াই পাচ্ছি না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION