বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ধ্বংস হওয়ার যোগ্য: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের ‘ধংসাত্মক যুদ্ধের’ হুমকি দেশটিকে ধ্বংসের যোগ্য করে তুলেছে। শনিবার (২৯) জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

‘এক্স’ পোস্টে কাটজ বলেন, ‘একটি শাসন ব্যবস্থা যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হওয়ার যোগ্য।’

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘লেবানন থেকে ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ না করলে এবং সীমান্ত থেকে সরে না গেলে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক শক্তি দিয়ে অভিযান শুরু করবে।’

ইরানের জাতিসংঘের মিশন গত শুক্রবার (২৮ জুন) হুমকি দিয়ে বলেছিল, যদি ইসরায়েল লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে ‘ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে’।

ইরানি মিশন ‘এক্স’ পোস্টে আরও জানায়, সমস্ত বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা আলোচনার টেবিলে রয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের গুলি বিনিময় চলছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেছেন, ‘ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না; তবে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION