বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

পেকুয়ায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া

পেকুয়া উপজেলার পৃথক এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট ও গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪ টা ও সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউপির নন্দীর পাড়া গ্রাম ও টৈটং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামে ঘটনা দুটি ঘটে।

জানাগেছে, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে মোঃ আরিফ নামে (২২) এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত যুবক একই ইউপির পশ্চিম বাইম্যাখালী গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে। খালার বাসায় বেড়াতে এসে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে সূত্রে জানা গেছে।

অপর দিকে টৈটং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামে বিকেল ৪টার দিকে আবদু ছমতের ছেলে মোঃ কাইছার (২৬) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ খবর পেয়ে পৃথক দুই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পেকুয়া থানার ওসি মোঃ ইলিয়াস জানান, দুইটি ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION