সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বিদেশের নাইটক্লাবের পার্টিতে স্বস্তিকা-সোহিনী-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:
ভারতের টলিউডের তিন কন্যা বেরিয়ে পড়েছিলেন রাতের শিকাগো দেখতে। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এর ফাঁকেই যুক্তরাষ্ট্রের ওই শহরটির নাইটক্লাবে চুটিয়ে পার্টি করেছেন তারা। সামাজিকমাধ্যমে ভাইরাল এখন সেই ভিডিও।
প্রতিবছর এই বঙ্গ সম্মেলন হয়। এবারে ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় গোটা টলিউড উপস্থিত ছিল এই অনুষ্ঠানে।

কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই যোগ দিয়েছিলেন। পুরস্কার বিতরণ, নাচ-গান, আড্ডা সবই হয়। এরই মাঝে নাইটক্লাবে পৌঁছে গিয়েছিলেন শ্রাবন্তী-সোহিনী-স্বস্তিকা।

সেলফি মুডে ভিডিওটি তুলেছেন শ্রাবন্তী। তার পিছনেই দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। আর স্বস্তিকার পিছনে সোহিনী। ক্লাবে তখন মায়াবী আলোর মোহ। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে মিউজিক। টলিপাড়ার তিন কন্যাই উপভোগ করছিলেন এই মুহূর্ত। শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমুও খান স্বস্তিকা।

এদিকে, শিকাগোর যে হোটেলে টলিউডের তারকারা ছিলেন, শনিবার ভোর রাতে সেখানে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। টলিউড তারকাদের পাশাপাশি বিদেশি অতিথিদেরও বাইরে বেরিয়ে যেতে বলা হয়। প্রায় এক ঘণ্টা তাদের বাইরে থাকতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION