বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় স্কুলে আবারও ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২৯ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসী’কে লক্ষ্য করার জন্য ‘সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র’ ব্যবহার করেছে, যিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যু ঘটে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা অনেক লোকও আহত হয়েছে।

গত চার দিনে বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চতুর্থ হামলা এটি।

গত শনিবার মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ-চালিত একটি স্কুলে হামলায় ১৬ জন নিহত হন। যেখানে প্রায় দুই হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছিল। পরদিন রোববার গাজা শহরের একটি গির্জাচালিত স্কুলে হামলায় হামাসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং আরও তিনজন নিহত হয়েছেন।

পরদিন সোমবার রাতে নুসিরাতের জাতিসংঘ পরিচালিত আরেকটি স্কুলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আশ্রয় কেন্দ্রগুলো হামাসের রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং যোদ্ধারা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। একইসময় আহতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৩৩ জনে পৌঁছেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION