সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ক্যাটরিনার সঙ্গে তুলনার বিষয়ে যা বললেন জেরিন

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর আলোচনায় উঠে আসেন জেরিন।

বিশেষ করে ‘বীর’ সিনেমা মুক্তির পর অনেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে জেরিনকে তুলনা করেন। এ নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে। দীর্ঘ দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। ভারতী সিংয়ের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ নিয়ে কথা বলেন জেরিন খান।

জেরিন খান বলেন, “বীর’ সিনেমা মুক্তির পর আমার নানারকম সমস্যা হয়েছিল। আমি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলাম। এটি অনেক বড় সিনেমা ছিল। এটি আমার জীবন পরিবর্তনের একটি মুহূর্ত ছিল। ক্যাটরিনা কাইফের সঙ্গে আমাকে তুলনা করায় শুরুতে আমি খুশি ছিলাম। ক্যাটরিনা কাইফ খুবই সুন্দর। কিন্তু আমি এখন মনে করি, ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা উল্টো হয়েছে।”

ক্যাটরিনার সঙ্গে তুলনা করায় জেরিনের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে জেরিন খান বলেন, “আমার ওজন বেশি ছিল, ক্যাটরিনার সঙ্গে তুলনা করাটা বিশাল ব্যাপার। কিন্তু এটি খুব খারাপভাবে আমাকে বিপদে ফেলে। আমি ইন্ডাস্ট্রিতে হারিয়ে যাওয়া শিশু ছিলাম, এখানে আমার কেউ পরিচিত ছিলেন না। আমি পরিচালক, প্রযোজকদের নাম জানতাম এবং তাদের মুখটা চিনতাম। কিন্তু তারা আমাকে অহংকারী ভাবতেন। কারণ সালমান খান আমাকে লঞ্চ করিয়েছেন।”

জেরিনকে নিয়ে নেতিবাচকভাবে সমালোচনা করা হতো। ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমি বাড়ির বাইরে বের হতেও ভয় পেতাম। কারণ মানুষ আমার পোশাক নিয়েও মন্তব্য করতেন। খুব নেতিবাচকভাবে তুলনা করা হতো। আমাকে মোটা বলা হতো। আমি কি করতে পারি? আমাকে এত নাম দেওয়া হয়েছিল যে, ঘরেই বসে থাকতে হতো।’

বলিউডে পা রাখার পর ১৪ বছর পার করেছেন জেরিন খান। কিন্তু সেভাবে দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেননি জেরিন। এখন অভিনয়েও সরব নন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’। ২০২১ সালে মুক্তি পায় এটি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION