সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

করোনায় আরো ৫০ জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। করোনায় এ পর্যন্ত মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। ২৪ ঘণ্টায় এক হাজার ৯৫৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৮৬০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এ সময় অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৮৩টি পরীক্ষাগারে আট হাজার ১২৩টি নমুনা সংগ্রহ এবং সাত হাজার ৭১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো এক লাখ ২১ হাজার ২৫৬টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন দুই লাখ ৪৪ হাজার ২০ জন। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ২৪ দশমিক ৮৭ শতাংশ এবং এখন পর্যন্ত ২০ দশমিক ৩১ শতাংশ। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩৩ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION