সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

 ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ভয়েস নিউজ ডেস্ক:

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী নানা ঘটনা সামনে আসছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’। সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন। সেখানে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে।

কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এবার সেই ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার।

সামাজিকমাধ্যমে খবরটি জানিয়েছেন ‘ইন্দুবালা’খ্যাত এ নির্মাতা। সিনেমাটির নামও ‘আয়নাঘর’ রেখেছেন তিনি। গতকাল রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার।

নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করে জয় লিখেছেন, সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়নাঘর’ । সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেইনমেন্ট ।

জয় সরকার আরও বলেন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এ ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।

অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে- এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION