মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

অনন্যা পান্ডেকে এবার অটো খুঁজতে হবে!

বিনোদন ডেস্ক:

‘খো গ্যায়ে হাম কাহা’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। এবাব ‘কল মি বে’-এর হাত ধরে ওটিটিতে অবিষেক হচ্ছে এই নায়িকার। অনন্যার ভক্ত অনুরাগীদের আগ্রহ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কল মি বে-এর নতুন প্রোমো প্রকাশ করলেন নির্মাতা। এতেই বোঝা যাচ্ছে ওয়েব সিরিজটির ঘটনা কেমন হতে পারে।

প্রোমোতে দেখা গেছে, অনন্যা পান্ডে একটি রকেটে বসে করণ জোহরের নাম ধরে ডেকে যাচ্ছেন। কিন্তু করণের মনোযোগ কাজে। তিনি তার সহকর্মীদের নির্দেশ দিচ্ছেন। কিন্তু অনন্যা ডাকতেই থাকেন, এক সময় তার ডাকে সাড়া দিয়ে পারিচালক কাছে যান।

নায়িকা জানতে চায় পরিচালক কী নিয়ে ব্যস্ত। পরিচালক বলেন, ‘তোমাকে লঞ্চ করার ব্যবস্থা করছি।’
বলে, ‘কী করছো তুমি?’

এরপর অনন্যা পান্ডেকে বলতে শোনা যায়, ‘ তুমি আমাকে আগেই তো লঞ্চ করেছ।’ এ পর্যায়ে করণ তার সিনেমার একটি সংলাপ অনুকরণে বলেন, ‘আমরা একবার বাঁচি, একবার মরি, বিয়েও একবার করি কিন্তু লঞ্চ তো বার বারই করা যায়, তাই না?’

নায়িকার বিষ্ময়ভরা প্রশ্ন ‘কী?’

উত্তরে করণ বলেন, ‘আগেরটা বলিউড লঞ্চ ছিল, এটা ওটিটি লঞ্চ।’

গল্পের ছলেই এগিয়েছে এই প্রোমো পর্ব। প্রাইম ভিডিওতে এটি দেখা যাবে। অনন্যাকে সাউথ দিল্লির ধনী পরিবারের মেয়ে হিসেবে উপস্থাপন করা হবে।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েব সিরিজে ধনী পরিবারের মেয়েটি সব হারিয়ে মুম্বাইতে গিয়ে জীবন যুদ্ধে লড়াই করবে। ঠিক এই শহরে আসা আর পাঁচজন ছেলে-মেয়েরা যে লড়াইটা করে সেই রকম। তাকে কাজ খুঁজতে হবে, নতুন বন্ধু খুঁজতে হবে। আরও খুঁজতে হবে এমন একটা অটো যেটি ‘UPI’-এর মাধ্যমে টাকা নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION