বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের মাধ্যমে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। হামলার দ্বিতীয় সপ্তাহে এই অঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধ্বংসের তথ্য জানিয়েছে ইউক্রেনীয় সেনারা।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বাহিনী রাশিয়ায় দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

গতকাল রোববার রাশিয়ার এই দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাঁরা জানায়, কুরস্ক অঞ্চলের জাভানোই এলাকায় সিম নদীর ওপরে থাকা সেতুটি হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক ব্রিজে হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেন, “আরো একটি সেতু বাদ”।

অতীতে ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন যেসব বিদেশি নেতারাঅতীতে ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন যেসব বিদেশি নেতারা
ভিডিও ফুটেজে দেখা যায়, সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে কালো ধোঁয়া উড়ছে। তবে কখন এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।

ফুটেজ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁর দেশে রুশ হামলা বন্ধে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনী কুরস্কে সামরিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

চলতি সপ্তাহের শুরুতে কুরস্কের গ্লুসকোভো জেলার কাছে সিম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে ইউক্রেনের বাহিনী। সেনাসহ রসদ সরবরাহে সেতুটি ব্যবহার করত রাশিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION