সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

‘আমি আপনার পশ্চাৎদেশে লাথি দিতে পারি’

বিনোদন ডেস্ক:
সামান্থার পরনে ব্যায়ামের পোশাক। দুই হাতে ডাম্বেল। ক্যামেরার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার এই নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় সামান্থাকে।

এ ছবিতে সামান্থা রুথ প্রভু লেখেন, ‘আমি দেখতে পাতলা গড়নের নই। আমার মনে হয়, আমি আপনার পশ্চাৎদেশে লাথি দিতে পারি।’

সামান্থার মন্তব্যসহ ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই বক্তব্য নিয়ে চলছে চর্চা। হঠাৎ এ ধরনের মন্তব্য করার কারণ ব্যাখ্যা করেননি এই অভিনেত্রী।

২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এরপর চিকিৎসার জন্য কাজ থেকে বিরতি নেন। সুস্থ হয়ে কাজেও ফিরেছেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন।

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে পোজ দেন সামান্থা। সেখানে সামান্থাকে দেখে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করেন— সামান্থা কি আদৌ সুস্থ? কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, নেটিজেনদের এসব মন্তব্যের জবাবে ইনস্টাগ্রামে এই বার্তা দিয়েছেন সামান্থা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION