সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮১২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৮৭৪ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৫ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩১ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৪টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১২৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮১২টি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলায় ২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন এবং সুস্থ হয়েছেন ১১৮ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION