শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ক্যামজা সদস্যদের আনন্দভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানে আনন্দভ্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ক্যামজা-র ১২ তম বার্ষিক মিলনমেলা।

আজ বিকেলে দু’দিনব্যাপী মিলনমেলার অংশ হিসেবে বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করেছেন ক্যামজার সদস্যরা।

ভ্রমণশেষে নীলগিরি প্রাঙ্গনে ক্যামজার প্রধান উপদেস্টা রোতাব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ক্যামজা সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু, অর্থ সম্পাদক মো: মামুন বক্তব্য রাখেন।

সভায় নিরাপত্তাবলয় ঠিক রেখে সংবাদের চিত্রধারণ, শুদ্ধাচার, পেশাগত কাজের দক্ষতা উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আনন্দভ্রমণে ক্যামজার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, দপ্তর সম্পাদক প্রকাশ দে,
প্রচার সম্পাদক মো: রহিমউদ্দীন, সদস্য কামরুল হাসান বাবু, সদস্য নুরুল আজাদ, সদস্য সাদেক হোসেন খোকা, সদস্য মো: মহিউদ্দিন
অংশগ্রহণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION