শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি

ভয়েস নিউজ ডেস্ক:

‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এ কথা জানান।

আগামী সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। মূল অনুষ্ঠানগুলো হবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। আগামী সোমবার প্রেস উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION