রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

এমপির শরীরে করোনা শনাক্ত

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য শুক্রবার (১ মে) বিকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। নওগাঁ জেলার এই এমপি গত ২৮ এপ্রিল তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন।

বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন।

সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চার নম্বর সংসদ সদস্য ভবন লকডাউন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ওই ভবনটি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত এই সংসদ সদস্য দশম জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি এই সংসদ সদস্য তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন ন্যাম ভবনের বাসায় পরিবার থেকে আলাদা আছেন। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, ওই ভবনটি পুলিশ লকডাউন করেনি। সংসদ কর্তৃপক্ষ ভবনটিতে থাকা বাসিন্দাদের কোয়ারেন্টিন করেছেন। একজন সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION