বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

২৪ ঘন্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন শনাক্ত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪১ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION