সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদগাঁওয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক ব্যক্তির কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন মুহাম্মদ শামশুল হুদা (৬৮) নামের এক ব্যক্তি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকায় তার দখলীয় ও চাষাবাদ করা জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তার জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগে তিনি এর আগে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লিখিত অভিযোগে শামশুল হুদা দাবি করেন, গত ১৫ আগস্ট দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঈদগাঁও বাজারের আধুনিক হাসপাতালে তার চেম্বারে এক নম্বর অভিযুক্ত শামশুল আলম প্রবেশ করেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ৩০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে পরদিন তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি, ওই ব্যক্তি তার কাছে তিনটি অবৈধ অস্ত্র রয়েছে বলেও ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার সময় অন্য অভিযুক্তরা বাইরে অবস্থান করছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে।

শামশুল হুদা আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হককে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তার চেম্বারে প্রবেশের ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে পামণ্ডল আলম, সাহাব উদ্দিন ও ওমর ফারুক সোহাগকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

তবে অভিযোগে আনা এসব দাবির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION