শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির?

খেলাধুলা ডেস্ক:

টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে তীব্র পারফরম্যান্স সংকটে পড়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি তাদের নতুন মূল কোচ হিসেবে কিলি গঞ্জালেসকে নিয়োগ দিয়েছে। তবে এই কোচ পরিবর্তনের সিদ্ধান্তের পেছনে তারকা ফুটবলার লিওনেল মেসির কোনও একক প্রভাব ছিল না বলে স্পষ্ট করেছেন ক্লাবের বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ গুইলের্মো হোয়োস।

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে মিয়ামি জানায়, ওয়ার্ক পারমিট পাওয়ার পর গঞ্জালেস পুরোদমে ক্লাবের দায়িত্ব গ্রহণ করবেন। এর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় বহাল থাকবেন হোয়োস নিজেই।

নতুন কোচ নির্বাচনে মেসির কোনও ব্যক্তিগত পছন্দ কাজ করেছে কিনা— এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে হোয়োস বলেন, “না, গঞ্জালেসকে নিয়োগ দেওয়ার চিন্তাটি মেসির ছিল না। এটি পুরোপুরি প্রতিষ্ঠানেরই একটি পেশাদার সিদ্ধান্ত।”

তবে ক্লাবে মেসির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি যোগ করেন, “বিশ্বমানের একজন ব্যক্তিত্ব ও মহান খেলোয়াড় হিসেবে ক্লাবে মেসির একধরনের প্রভাব থাকাটাই স্বাভাবিক। যেমনটা বোকা জুনিয়র্সের মতো ক্লাবে লিসান্দ্রো পারেদেসের মতো প্রতীকী খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করা হয়। কোচের ধারাবাহিকতা রাখা বা নতুন কাউকে আনার ক্ষেত্রে তাদের মতামতের গুরুত্ব সবসময়ই থাকে।”

উল্লেখ্য, ২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার সময় স্বল্পকালের জন্য আন্তর্জাতিক অঙ্গনে মেসির সতীর্থ হিসেবে খেলেছিলেন এই কিলি গঞ্জালেস।

এমএলএস রেগুলার সিজন ও লিগস কাপ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে (৪ হার ও ১ ড্র) জয়হীন থাকা এক কঠিন সময়ে ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন গঞ্জালেস। বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মিয়ামি।

কোচ বদলের প্রক্রিয়ায় কোনও নাটকীয়তা নেই দাবি করে হোয়োস বলেন, “প্রথম দিন থেকেই ক্লাবের সঙ্গে আমাদের যোগাযোগ স্পষ্ট ছিল। আমরা একটি নির্দিষ্ট সময়ের সংকট কাটাতে এসেছিলাম, যা কিছুটা দীর্ঘায়িত হয়েছে। কিলি একজন অত্যন্ত দক্ষ এবং উপযুক্ত কোচ, যিনি ক্লাবকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে পারবেন।”

নতুন কোচকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে হোয়োস আরও বলেন, “কিলি আসার পর আমরা একসঙ্গে বসে আলোচনা করবো। আমরা ক্লাবের উন্নয়নের স্বার্থেই সবরকম সহায়তা করতে প্রস্তুত।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION