বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত সামুদ্রিক সতর্কবার্তার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে সকাল ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
ভয়েস/আআ