শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়ার সোনাইছড়িতে রেজুখালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদি হাসান (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ির ছড়ার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিট অফিস পাড়া এলাকার বাসিন্দা আন্জু মিয়া ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে রেজুখালে গোসল করতে নেমে একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় মেহেদি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে শোকের পরিবেশ।
ভয়েস/আআ